আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এর অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে একটি আধা সরকারি পত্র (ডি.ও. লেটার) পাঠান। ওই পত্রে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ সরকারিকরণের জন্য আবেদন করা হয়।

প্রতিমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সরকারিকরণের সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারিকরণের বিষয়ে কী কী কার্যক্রম নেওয়া হয়েছে, তার অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক ও মুগদা মেডিকেলের সাবেক অধ্যাপক ডা. আফরিনা বেগম মারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লিজেন্ডস লিগে সাকিবকে মিস করবেন নাসির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর পূর্ণ সমর্থন, সংসার-সন্তান আর পড়াশোনা সামলে আফরিনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬