সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

পঞ্চগড় ও বগুড়া জেলার দুই ডিগ্রি কলেজকে সরকারীকরণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ ও পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাধীন ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ’। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’-এর আলোকে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাধীন ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ’ ২৫ আগস্ট ২০২৬/১০ ভাদ্র ১৪৩৩ হতে সরকারি করা হলো।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’-এর আলোকে বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ ২৫ আগস্ট ২০২৬/১০ ভাদ্র ১৪৩৩ হতে সরকারি করা হলো।

সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক ও মুগদা মেডিকেলের সাবেক অধ্যাপক ডা. আফরিনা বেগম মারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লিজেন্ডস লিগে সাকিবকে মিস করবেন নাসির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর পূর্ণ সমর্থন, সংসার-সন্তান আর পড়াশোনা সামলে আফরিনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬