সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

৩০ আগস্ট ২০২৬, ০৯:৩০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৩৮ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

চীন সফর শেষে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার (৩১ আগস্ট, ২০২৬) দুপুর ২ টায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে (কক্ষ নং-১৪১৪/১৪১৫, ভবন ৬) শিক্ষ মন্ত্রীর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী তাঁর সদ্য সমাপ্ত চীন সফরের অভিজ্ঞতা, অর্জন এবং শিক্ষা সম্পর্কিত দ্বিপাক্ষিক আলোচনা ও দ্বিপাক্ষিক সমঝোতার নানাবিধ বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন।

উক্ত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের উপস্থিত থেকে কভারেজের ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এর আগে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ২৫-২৯ আগস্ট চীন সফর করে। সফরে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। বৈঠকে চীন সফরকে অত্যন্ত সফল ও ফলপ্রসু হিসেবে উল্লেখ করা হয়। 

সফরকালে চীন–বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক(MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতা কাঠামোর আওতায় উভয় পক্ষ কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, দ্বিভাষিক শিক্ষাসামগ্রী, শিক্ষা–শিল্প সংযোগ, গবেষণা কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, চীন সফর, বিশেষায়িত প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে। 

এছাড়াও এ সময় তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। সেগুলো হচ্ছে: চীন–বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার,  বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার, বাংলাদেশ “চাইনিজ ল্যাঙ্গুয়েজ+ স্কিল ডেভেলপমেন্ট” সহযোগিতা কেন্দ্র। 

বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬
ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি করলেন ঢাবি শিক্ষিকা মোন…
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ৩০ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬