মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের ৭ নির্দেশনা দেখুন এখানে

২০ আগস্ট ২০২৬, ০৪:৫৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০৪:৫৭ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সাত নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে পালন করে আবেদন করতে বলা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষকরা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আবেদনের সুযোগ পেলেও মাদ্রাসা শিক্ষকদের আবেদন করতে ম্যানুয়ালি। বদলি আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিক ক্রমানুসারে সাজিয়ে ছক আকারে নিচে প্রদান করা হলো। সকল কাগজপত্র সত্যায়িত করে নির্ধারিত ছক অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক নির্ধারিত ফরম্যাটে যথাযথভাবে পূরণকৃত ম্যানুয়াল আবেদনপত্র জমা দিতে হবে; বর্তমান পদের সর্বশেষ এমপিও শিটের সত্যায়িত কপি এবং ইনডেক্স নম্বর প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে; শিক্ষক হিসেবে প্রথম নিয়োগের নিয়োগপত্রের কপি এবং বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের মূল কপির সত্যায়িত ফটোকপি; 
এসএসসি/সমমান থেকে শুরু করে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে; যে মাদ্রাসায় বদলি হতে ইচ্ছুক, সেখানকার শূন্য পদের স্বপক্ষে প্রাতিষ্ঠানিক প্রমাণপত্র বা অনাপত্তি/সম্মতিপত্র জমা দিতে হবে; বর্তমান প্রতিষ্ঠান এবং কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের প্রধান ও গভর্নিং বডির সুনির্দিষ্ট মতামত বা অনাপত্তি পত্র (এনওসি)  দিতে হবে এবং নীতিমালা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে দূরত্ব সনদ, চিকিৎসা সংক্রান্ত সনদ (মেডিকেল সার্টিফিকেট) বা জনস্বার্থের সপক্ষে প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে।

এর আগে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-১ এর উপসচিব মো. রাহাত মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে ও শিক্ষকগণের ভোগান্তি নিরসনের লক্ষ্যে সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক আবেদনকারীদের নিকট হতে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন গ্রহণ করবে। 

অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যাচাই-বাছাই এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চূড়ান্ত অনুমোদনক্রমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মাদাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ এর বিধি ৩.১৯ মোতাবেক জনস্বার্থে বদলি করা হবে।

এ লক্ষ্যে মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের নিকট হতে শূন্য পদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদনসমূহ গ্রহণপূর্বক সংযুক্ত ছক অনুযায়ী আগামী ১৫ দিন অর্থ্যাৎ ৬ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব এ বিভাগে প্ররণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এভাবে বদলি শুরুর কারণ হিসেবে বলা হয়েছে, মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের পরিবার এবং জেলা থেকে দূরে থাকায় তারা বিভিন্ন মনোদৈহিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হন। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সুষম বদলি ব্যবস্থা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করার লক্ষ্যে গত ২ জুন ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা- ২০২৬’ জারি করা হয়েছে। 

এর আলোকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রস্তুতের কাজ চলছে। তবে সফটওয়্যার পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় নীতিমালা অনুযায়ী অনলাইনে বদলি কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে বলে জানানো হয়েছে।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9