১৮তম সুপারিশ বঞ্চিতদের নিয়ে যে সিদ্ধান্ত হলো

১৮ আগস্ট ২০২৬, ০৬:৩৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৪০ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি সম্পাদিত

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগ সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ সুপারিশের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আলিফ রুদাবা, যুগ্মসচিব (মাধ্যমিক) হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র জানিয়েছে, ১৮তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যাপারে একাধিকবার নির্দেশনা দেওয়ার পরও নিয়োগ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। দ্রুত সময়ের মধ্যে তাদের নিয়োগের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুন: ৭ দিনের মধ্যে প্রতিস্থাপন হচ্ছেন ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তরা

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৮তম নিবন্ধনধারীদের জন্য বিষয়ভিত্তিক শূন্য পদ নিয়ে জটিলতা রয়েছে। এজন্য তাদের সুপারিশ করতে বিলম্ব হচ্ছে বলে মন্ত্রীকে অবহিত করা হয়। তিনি দ্রুত সময়ের মধ্যে সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬