সরকারি কলেজে কর্মরত ১৪৫ প্রদর্শককে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি, তালিকা দেখুন

২০ জুলাই ২০২৬, ০৫:৩০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০৫:৩৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি কলেজে প্রদর্শক পদটি মূলত ১০ম গ্রেডের। এখন ১৪৫ জন প্রদর্শক পদোন্নতি পেয়ে ১০ম গ্রেডে উন্নতি হয়েছে।

রসায়ন বিষয়ে ৩০ জন, প্রাণিবিদ্যা বিষয়ে ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন, মৃত্তিকা বিজ্ঞানে একজন, পরিসংখ্যানে একজন, ভূগোলে ৮ জন, মনোবিজ্ঞানে ২ জন, উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন, গণিতে তিনজন, কম্পিউটারে একজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন, গার্হস্থ্য অর্থনীতিতে তিনজন এবং জীববিজ্ঞানে ২ জন প্রদর্শককে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের গত ৭ মের একটি স্মারক পত্রের সুপারিশ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি কলেজসমূহে কর্মরত বিষয়ভিত্তিক প্রদর্শক (১০ম গ্রেড) পদের  এসব কর্মকর্তাদেরকে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেড, টাকা ২২০০০-৫৩০৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সংশ্লিষ্ট বিষয়ে প্রভাষক পদে পদোন্নতিসহ পদায়ন করা হলো।

তালিকা দেখুন এখানে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশনাবলি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, গামী ২১ জুলাই তারিখে অপরাহ ৪টার মধ্যে আবশ্যিকভাবে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬