শহীদ জিয়াউর রহমানের নামেই ফিরছে বিদ্যালয়টি

০৭ জুলাই ২০২৬, ০৭:৫১ PM
শহীদ জিয়াউর রহমানের নামেই ফিরছে ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ের নাম

শহীদ জিয়াউর রহমানের নামেই ফিরছে ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ের নাম © টিডিসি সম্পাদিত

আওয়ামী লীগ সরকারের আমলে পরিবর্তনকৃত সিলেটের ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর শহীদ জিয়ার নামে ফিরে আসছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৭ জুলাই) পাঠানো ওই চিঠি সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ রাখার আবেদন জমা পড়েছে মন্ত্রণালয়ে।

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২’-এর সংশোধিত সংস্করণ (২০২৩) অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করে প্রাসঙ্গিক তথ্য ও সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

চিঠির বিষয়বস্তু অনুযায়ী, নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত রূপ পায়নি। সরেজমিন পরিদর্শন প্রতিবেদন ও নীতিমালা অনুসরণের পরই বিদ্যালয়টির নতুন নামকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের যাচাই ও সুপারিশ একটি আবশ্যকীয় ধাপ হিসেবে বিবেচিত হয়।  

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬