সবচেয়ে বেশি সদকায়ে জারিয়া অর্জনের মাধ্যম হলো শিক্ষকতা: শিক্ষামন্ত্রী

০৬ জুলাই ২০২৬, ০৫:১০ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম হলো শিক্ষকতা- এমনটাই মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আপনারা মনে রাখবেন, আপনারা শুধু একটি পেশায় নেই—আপনারা শিক্ষকতা পেশায় আছেন। আমি নিজেও এই পেশার মানুষ। শিক্ষক হিসেবে আমি উপলব্ধি করি, শিক্ষকতা এমন একটি মহান পেশা, যার মাধ্যমে সবচেয়ে বেশি সদকায়ে জারিয়া অর্জনের সুযোগ রয়েছে।

সোমবার (৭ জুলাই) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২১০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আপনারা এমন মানুষ গড়ে তুলবেন, যারা সমাজে অবদান রাখবে। আমি নিজে এর বাস্তব উদাহরণ দেখেছি। আগে যখন সচিব ছিলাম, তখন দেখেছি অনেক উচ্চপদস্থ কর্মকর্তা তাঁদের শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছেন। কারণ, সেই শিক্ষকই একদিন তাঁদের গড়ে তুলেছিলেন। অর্থাৎ, শিক্ষকতা এমন একটি পেশা, যার মাধ্যমে মৃত্যুর পরও মানুষের কল্যাণের ধারাবাহিকতা বজায় থাকে। তাই এই পেশাকে ভালোবাসতে হবে। 

নায়েমের উন্নয়নে অভিজ্ঞ এই মন্ত্রী বলেন, আজকের আলোচনায় আমি শুনলাম, এখানে নানা ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে। ভবিষ্যতে যদি আবার আপনাদের মাঝে আসতে পারি, তাহলে আজকের এই বৈঠকে আপনারা যেসব দুর্বলতা বা সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন, সেগুলোর অগ্রগতি জানতে চাইব। আর যদি আসা সম্ভব না হয়, তাহলে আপনারা সেসব সুপারিশ লিখিত আকারে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবেন। কারণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এসব সুপারিশ বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।

নিজ জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমরা অতীতের অনেক কিছুই ভুলে যেতে পারি না। ছাত্রজীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে আমি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং কাজ করেছি। আজ কাজ করছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমি তাঁর চিন্তা-ভাবনা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন শিক্ষা খাতকে। তাঁর লক্ষ্য, এই মন্ত্রণালয়ের মাধ্যমে একটি শিক্ষিত প্রজন্ম ও একটি সমৃদ্ধ জাতি গড়ে তোলা।

শিক্ষকদের উদ্দেশ্যে ড. মিলন আরো বলেন, লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন আপনারাই। তাই আমরা সবাই মিলে কাজ করব, যাতে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারি। আপনাদের কাছে যদি আরও কোনো দুর্বলতা বা সীমাবদ্ধতার বিষয় থাকে, অবশ্যই আমাদের জানাবেন।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9