শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে: শিক্ষামন্ত্রী

১৮ জুন ২০২৬, ০৩:৩৬ PM , আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৪৬ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে কথা বলছেন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে কথা বলছেন © সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভবিষ্যতে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে সংগীত শিক্ষক নিয়োগ এবং সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রম নিয়ে চলমান আলোচনার বিষয়ে তিনি বলেছেন, এ ধরনের বিষয়ে মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘সরকার শিক্ষার সব ক্ষেত্রেই সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে সংগীতসহ বিভিন্ন প্রতিযোগিতাও চালু রয়েছে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংগীত শিক্ষক সংকট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে। জেলা পর্যায়ের সাংস্কৃতিক কর্মীরা উপজেলা পর্যায়ে গিয়ে ক্লাস নেবেন। ভবিষ্যতে শিল্পকলা একাডেমির সংশ্লিষ্টরাও এ কার্যক্রমে যুক্ত হবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক ও সংগীত বিভাগ থেকেও সহায়তা নেওয়া হবে।

আরও পড়ুন : অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

অন্যদিকে স্কুল পর্যায়ে সংগীত শিক্ষক নিয়োগ না দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো সিদ্ধান্ত মন্ত্রিসভায় হয়নি। এ বিষয়ে মন্ত্রিপরিষদে কোনো আলোচনা হয়নি। আপনি যদি এ ধরনের কোনো খবর দেখে থাকেন, সেটি সঠিক নয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ আরো অনেকে। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9