মামলার কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দিতে পারছি না : শিক্ষামন্ত্রী

১৭ জুন ২০২৬, ০৭:৩১ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০৭:৫২ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে জাতীয় সংসদের অধিবেশনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নোয়াখালী- ২ আসনের এমপি জয়নাল আবদীন ফারুকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে মামলা রয়েছে। তাই এসব নিয়োগ মামলা জটিলতার কারণে নিরসন হচ্ছে না। 

তিনি বলেন, ‘সাড়ে ২৬ হাজার নয় এরপর আরো ২ হাজার ৬০০, ১৭ হাজার—এই শিক্ষক নিয়োগের বিভিন্ন মামলা জটিলতার কারণে নিরসন করতে পারছি না। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি ৪ হয়েছে। দায়িত্ব পাওয়ার প্রথম সপ্তাহ থেকে আদালত পাড়ায় এই মামলার জটিলতা নিরসনের জন্য চেষ্টা করছি। কিন্তু জানি না এখন পর্যন্ত আদালতের অ্যাপিলেট ডিভিশন থেকে কোনো কসলিস্টে এগুলো আসছে না। সারাদেশে এই শিক্ষকের অভাবের কথা সবাই বলেছেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শুধু এগুলোও নয় এনটিআরসিএ-কলেজের প্রধান শিক্ষকের নিয়োগ মামলার জটিলতার কারণে ঝুলে আছে। সেখানেই শেষ নয়, প্রতিটি প্রাথমিক স্কুলে দপ্তরি-নৈশপ্রহরীর নিয়োগও মামলার কারণে আটকে আছে। আমরা যদি মামলার পরিসংখ্যান দেখি, তাহলে হাজার হাজার মামলা দেখতে পারছি। 

ইতোমধ্যে আরও ৩৩ হাজার প্রতিষ্ঠান প্রধান পদ খালি হয়েছে। মাননীয় স্পীকার আপনি ভেবে দেখুন, যারা এখনো প্রধান শিক্ষক (হেড মাস্টার) হতে পারেননি, তারা অবসরে চলে যাচ্ছেন। যারা অবসরে চলে যাচ্ছেন, তারা প্রধান শিক্ষক পদে প্রমোশন পাচ্ছেন। আপ্রাণ চেষ্টা করার পরেও মামলার জটিলতার কারণে এ সমস্যার নিরসন হচ্ছে না।’ 

এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
  • ২৩ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চিটাগাং ড্রাই ডক, আবেদন ২০ সে…
  • ২৩ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদকজয়ীদের…
  • ২৩ আগস্ট ২০২৬
যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান
  • ২৩ আগস্ট ২০২৬
বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের অর্থ…
  • ২৩ আগস্ট ২০২৬
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ঢাবি ছাত্রশক্তির বৈঠক
  • ২৩ আগস্ট ২০২৬