উই আর অলমোস্ট রেডি —শিক্ষকদের বদলি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

১৩ জুন ২০২৬, ০৭:২১ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০৭:২৮ PM
শিক্ষামন্ত্রী ড. মিলন

শিক্ষামন্ত্রী ড. মিলন © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশ করা শুরু করেছিলাম ২০০৬ সালে। পরে সেটি পরিবর্তন করা হয়েছিলো। এখন এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগ সুপারিশ করা হচ্ছে। দূর-দূরান্তে যেসব শিক্ষক রয়েছেন তাদের সফটওয়্যারের মাধ্যমে বদলির ব্যবস্থা শুরু করছি। উই আর অল মোস্ট রেডি। সবকিছু একবারে হয় না, একটু সময় লাগে।

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪-তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. মিলন বলেন শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ রয়েছে, সেটাকে শতভাগ করার জন্য আমাদের প্রস্তাব রয়েছে। ইতোমধ্যে ১০ শতাংশ চেয়েছিলাম। এটা আগামী দিনে শুরু হবে। বাজেট হওয়ার পরে ক্রমান্বয়ে শতভাগ উৎসব ভাতা পাবেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিক স্কুলে হেডমাস্টারদের অভাব রয়েছে। ৩২ হাজার ৫০০ হেডমাস্টার নিয়োগের বিষয়টি আদালতে স্থগিত থাকার কারণে আমরা মামলাটি নিষ্পত্তি করার জন্য কাজ শুরু করেছি। বিভিন্ন ক্ষেত্রে মামলা জটিলতার জন্য আমরা দিতে পারছি না। সর্বমোট ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। আমরা অ্যার্টনি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মামলা নিষ্পত্তি করতে যাচ্ছি।

আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬