ডিজিটাল নকল বন্ধে আমরা আইন করছি : শিক্ষামন্ত্রী

০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ PM
আ ন ম এহছানুল হক মিলন

আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

ডিজিটাল নকল বন্ধে আমরা আইন করছি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের’ যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাকে নাকি পদত্যাগ করতে হবে, তবে নিমতলীর মতো ঘটনা ঘটলে আমি পদত্যাগ করতে বাধ্য হবো। আমাদের দায়িত্ব শিক্ষা ভালোভাবে পরিচালিত হোক, আপনাদের (শিক্ষকদের) দায়িত্ব আগামীর দেশ গড়ে তোলা। আমাদের দেশে টেকনিক্যাল বিষয় হয়ে গেছে একটা....। টেকনিক্যাল বিষয় নাকি পড়া যাবে না।

দেশে এখন কোনো নকল আছে কিনা শিক্ষামন্ত্রী জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা ‘না’ বলে সাড়া দেন। তবে ডিজিটাল নকল বন্ধে আইন করছেন বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা যে নকলকে মিন বা বুঝায়, সেই নকল আর হয় না। এখন কিছুটা হয় ডিজিটাল নকল। তাহলে আমরা আইন করছি যেন ডিজিটাল নকল বন্ধ হয়।ডিজিটালি নকলের যে ধরণের সহযোগিতা এখন নিচ্ছে, সেটা বন্ধ করতে হবে। প্রশ্নপত্র নিয়মিত ফাঁস হতো। এবার আমরা এসেছি, এ প্রশ্নপত্র বিগত সরকার করে দিয়েছিল। আমরা করতে পারিনি, আমরা তো মাত্র সরকারে এসেছি। প্রশ্নপত্র যেন ফাঁস না হয়, সে ব্যাপারে আমরা কাজ করছি।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬