‘শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের পরামর্শেই শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত’

০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ PM
সচিব মো. আবু দাউদ মিঞা

সচিব মো. আবু দাউদ মিঞা © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আবু দাউদ মিঞা বলেছেন, আমাদের প্রিয় ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকরা যে ধরনের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দিয়েছেন, সেগুলোর ভিত্তিতেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাব। 

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুল-কলেজে অনলাইন ক্লাস বিষয়ে অংশীজনদের মতামত নিতে এক সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সেই আলোকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রেও আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বর্তমানে যে সংকট পরিস্থিতি চলছে, তা হয়ত একসময় কেটে যাবে। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আবার তৈরি হলে কীভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। 

সচিব আরও বলেন, এজন্য একটি স্ট্যান্ডিং অর্ডার বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করা যেতে পারে, যাতে অল্প সময়ের মধ্যেই আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে পারি।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬