৪৪তম বিসিএস

শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন



২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফটো

৪৪তম বিসিএসের শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ জন কর্মকর্তা। ফলে এই বিসিএসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশকৃত ৩৪৮ জন থেকে ৩২৬ জন এই ক্যাাডারে যোগদান করেছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাদেরকে বিভিন্ন কলেজে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ৫ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই গেজেটে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখানে ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে ব্যর্থ হলে প্রার্থীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে বলা হয়েছিল।

প্রজ্ঞাপন দেখুন এখানে

এদিকে, আজকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৩০-১১-২০২৫ তারিখের এক পত্রের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ০৫-০২-২০২৬ তারিখের এক স্মারক প্রজ্ঞাপনের ২৩ (ক) থেকে ২৪ (খ) নং অনুচ্ছেদে বর্ণিত ৩৪৮ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২,০০০-৫৩,০৬০/- বেতনক্রমে প্রচলিত বিধি-বিধানের আলোকে চূড়ান্ত সুপারিশ প্রদানপূর্বক নিয়োগ আদেশ প্রদান করা হয়। 

এরই প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ০৮-০২-২০২৬ খ্রি. তারিখের এক স্মারকমূলে ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩২৬ জন কর্মকর্তা যোগদান করেন। যোগদানকৃত ৩২৬ জন কর্মকর্তাদের অবহিতকরণ প্রশিক্ষণ সমাপনান্তে স্ব-স্ব নামের পার্শ্বে বর্ণিত কলেজে প্রভাষক পদে যোগদানের জন্য জন্য বলা হল।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬