বেসরকারি শিক্ষকদের বদলি চালু নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ PM
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের করা প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি। 

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, আমি আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব বদলি প্রক্রিয়াটা চালু করা হবে। আর করা না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটাও খতিয়ে দেখা হবে। 

আরও পড়ুন: শিক্ষকদের বেতন ১০ তারিখের মধ্যে দেওয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বেতন দেরিতে হলে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হবে। দেওয়ার ব্যবস্থা ছিল কেন হলো না, কোনো মাসে যদি বিশেষ কোনো কারণ থেকে থাকে, সেটিও আমরা খতিয়ে দেখব’। 

এর আগে, সংবাদ সম্মেলনে শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা শিক্ষকতা করবেন, ক্লাস রুম ছেড়ে আন্দোলন করবেন- এটা তো হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া থাকতেই পারে। যেভাবে আসার সেভাবে আসবে আমরা সেগুলো অ্যাড্রেস করবো। আমি আশাকরি তারা আমাদের মেসেজ পেয়ে গেছেন এবং পেয়ে যাবেন, সেভাবে তারা কাজ করবেন।’

তিনি বলেন, এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। সে সময় প্রথম আলোর শামীমা বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেসক্লাবে প্রেস করফারেন্স করে ওই শামীমা বিনতে রহমানের সামনেই বলেছিলাম আপনি প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব স্মরণ করিয়ে দিচ্ছি এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

এইচএসসির ফেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যা বলল…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের …
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • ১৪ নভেম্বর ২০২৬
সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না, ওরা জঙ্গলে বসবাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950