মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ PM
সচিবালয়ে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন

সচিবালয়ে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক। আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী খেলাধুলায় জোর দিয়ে জাতীয় সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভা বিকাশ করা হবে। মাধ্যমিক স্তরে ক্রীড়া শুধু ইভেন্ট হিসেবে নয়, টাইমটেবিলভিত্তিক বাধ্যতামূলক হবে।’ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ে স্কুল ক্রীড়া প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করা হবে। প্রতি সপ্তাহে নির্ধারিত স্পোর্টস পিরিয়ড থাকবে। উপজেলা ও জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট এবং স্কুল চ্যাম্পিয়নশিপ বা লিগ চালু করা হবে।’

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ শুধু ডিভাইস নয়, এটা পেডাগজি-রিফর্ম উল্লেখ করে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ইশতেহারে আছে, ‘ফ্রি ওয়াই-ফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়ান টিচার ওয়ান ট্যাব। আমরা এটাকে ‘গ্যাজেট প্রজেক্ট বানাব না। আমরা এটাকে বানাব শিক্ষণ-শেখার অপারেটিং সিস্টেম।

আরও পড়ুন: শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দ বিএনপির নির্বাচনী অঙ্গীকার: শিক্ষা প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘আমরা কী করব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে সমন্বয় করে স্কুল পর্যায়ে ডিজিটাল লিটারেসি, কৃত্রিম বুদ্ধিমত্তা সচেতনতা, সাইবার সেফটি এই তিনটি বাধ্যতামূলক সক্ষমতা হিসেবে নিয়ে আসব।’

তিনি আরও বলেন, শিক্ষক ট্যাবের ভেতর থাকবে, পাঠ-পরিকল্পনা টেমপ্লেট, প্রশ্নব্যাংক, উপস্থিতি ও শিখন-প্রমাণ (লার্নিং এভিডেন্স) আপলোড যাতে ‘শেখা’ ট্র্যাক করা যায়। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ডিজিটাল দক্ষ বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নে জাতীয় ডিজিটাল দক্ষতা কর্তৃপক্ষ গঠনের প্রতিশ্রুতির সাথে শিক্ষা খাতকে যুক্ত করব।

টিফিনের ছুটিতে গোসল করতে নেমে প্রাণ গেল ৪ ছাত্রীর
  • ১৬ জুলাই ২০২৬
অসহায় ও দরিদ্র রোগীদের বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিকে পাঠাতে…
  • ১৬ জুলাই ২০২৬
শিবিরে সাদিক কায়েমের স্থলে দায়িত্ব পেলেন আসিফ, কেন্দ্রীয় কম…
  • ১৬ জুলাই ২০২৬
আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাসের সুযোগ নেই: স্বরাষ্…
  • ১৬ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আমূল পরিবর্তন আনা হচ্ছে: উ…
  • ১৬ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে পাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence