স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা দূর করল শিক্ষা মন্ত্রণালয়

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

পবিত্র রমজান মাসে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্কুল বন্ধ নিয়ে হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তীতে সেটি স্থগিত করে দেওয়ায় স্কুল বন্ধ নিয়ে এ ধোঁয়াশার তৈরি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করার পর আগের নির্দেশনা স্থগিত করা হয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ শুনানি হয়নি। পূর্ণাঙ্গ শুনানির পর এ বিষয়ে যে নির্দেশনা আসবে সেটিই চূড়ান্ত হবে এবং তা বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাস বলেন, ‘পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। কিন্তু এক রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।

তিনি বলেন, ‘যেহেতু চেম্বার আদালতে আগের নির্দেশনা স্থগিত হয়েছে, তাই আপাতত স্কুল খোলা থাকবে। তবে যেহেতু নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সেহেতু সরকার চাইলে রমজানে স্কুল ছুটি দিতে পারে।’

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
ভিয়েতনামে 'ফরসু' প্রকল্পে অংশ নিল রাবিপ্রবি
  • ০১ এপ্রিল ২০২৬
মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষির অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
  • ০১ এপ্রিল ২০২৬
জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence