বেসরকারি কলেজে ‘সিনিয়র প্রভাষক’ পদ বিলুপ্ত, অধ্যক্ষ নিয়োগ যোগ্যতায় পরিবর্তন

২৯ অক্টোবর ২০২৫, ০৪:২৫ PM
ক্ষা মন্ত্রণালয়

ক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

বেসরকারি কলেজের ‘সিনিয়র প্রভাষক’ পদ বিলুপ্ত করা হয়েছে। বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সংশোধনের মাধ্যমে আনা হয়েছে এ পরিবর্তন। মঙ্গলবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে।

এতে কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগ যোগ্যতায়ও এসেছে পরিবর্তন। সংশোধিত পরিপত্রে ২০২১ সালের মার্চে জারি করা নীতিমালায় থাকা উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক কলেজের ‘সিনিয়র প্রভাষক’ পদ সংশোধনী এনে বিলুপ্ত করা হয়েছে। 

এক্ষেত্রে ‘সহকারী অধ্যাপক’ পদে প্রভাষকদের পদোন্নতির সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে সাড়ে চার বছর পর প্রভাষকরা সহকারী প্রভাষক পদে পদোন্নতি পাবেন।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের এমপিওভুক্ত প্রভাষকরা ৮ বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে প্যাটার্নভুক্ত প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের ৫০ শতাংশ বিভিন্ন সূচকেব ১০০ নম্বরের মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি পাবেন সহকারী অধ্যাপক পদে। অন্য প্রভাষকরা ১০ বছরপূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন। 

ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছরপূর্তিতে পদোন্নতি পাবেন সহকারী অধ্যাপক পদে। এ পদের বেতন সিনিয়র প্রভাষকের মতোই গ্রেড-৬ এ হবে। উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদেও নিয়োগ যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। 

আগে এ পদে নিয়োগ পেতে একই ধরনের বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে বা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা নিয়োগের সুযোগ পেতেন। এমপিওভুক্তরা, ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা এবং এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজের সিনিয়র প্রভাষক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ এ জন্য বিবেচিত হতেন।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানধারী বা চার বছরের স্নাতক বা সমমান ডিগ্রিধারী (শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণি নয়) প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষকরাও অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন।

আরও পড়ুন: শিক্ষকদের সচিবালয়ে ঢোকার চেষ্টা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

মাধ্যমিকের প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতাসহ ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে একং সহকারী প্রধান শিক্ষক পদে দুই তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে অধ্যক্ষ পদে নিয়োগে সুযোগ পাবেন।

আগের নীতিমালায় মাধ্যমিকের ইনডেক্সধারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে ১৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকা শিক্ষকরা নিয়োগের সুযোগ পেতেন।

সংশোধনী অনুযায়ী তাদের সঙ্গে সিনিয়র শিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ ১৭ বছরের শিক্ষকতার অভিজ্ঞ শিক্ষকরা নিয়োগ পেতে পারবেন বলে জানানো হয়েছে।

শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence