সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পেলেন মো. আব্দুল মোতালেব

২৮ অক্টোবর ২০২৫, ০৬:১৭ PM
মো. আব্দুল মোতালেব

মো. আব্দুল মোতালেব © সংগৃহীত

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল মোতালেব। ২১ অক্টোবর তিনি এ পদে যোগ দেন।

মোতালেব আইসিটি পেশাজীবী হিসেবে আর্থিক খাতে ৩৭ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। তিনি ডিপোজিটরি সেবা, স্টক এক্সচেঞ্জ  অপারেশন এবং প্রযুক্তি অবকাঠামোতে বিশেষজ্ঞ। তিনি সিডিবিএলে ২০১৮ সালে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগদান করে পরবর্তী সময়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এক্সচেঞ্জ টেকনোলজি, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, পাসপোর্ট অ্যান্ড ইমিগ্র্যাশন  ম্যানেজমেন্ট এ তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।

আব্দুল মোতালেব বলেন, ‘সিডিবিএলের এমডি হিসাবে নিয়োগপ্রাপ্তিতে আমি সম্মানিত এবং বাংলাদেশের` পুঁজিবাজারে উদ্ভাবন, দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সিডিবিএলের পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে যে মোতালেরের এই নিয়োগ সিডিবিএলের চলমান ডিজিটাল রূপান্তর উদ্যোগগুলোকে ত্বরান্বিত করবে এবং নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে। তার বিস্তৃত অভিজ্ঞতা এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি সিডিবিএল এর কার্যক্ষমতা, স্বচ্ছতা এবং সেবার উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

মোতালেরের নেতৃত্ব সিডিবিএলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিডিবিএল প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সব স্টেকহোল্ডারের জন্য টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম হবে। মোতালেব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে স্নাতক সম্পন্ন করেছেন।

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ২৮ আগস্ট ২০২৬
দুর্নীতির লাগাম টানতে পার্লামেন্ট অভিমুখে ইন্দোনেশিয়ার হাজা…
  • ২৮ আগস্ট ২০২৬
কার্বন বাজারে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরা…
  • ২৮ আগস্ট ২০২৬
আত্মগোপনে থাকা সেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য আটক
  • ২৮ আগস্ট ২০২৬
আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্…
  • ২৮ আগস্ট ২০২৬
নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 
  • ২৮ আগস্ট ২০২৬