স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

শিক্ষকদের সচিবালয়ে ঢোকার চেষ্টা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

২৯ অক্টোবর ২০২৫, ০৩:১৪ PM
সচিবলায়ে ঢোকার চেষ্টা করলে জলকামান ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করা হয়

সচিবলায়ে ঢোকার চেষ্টা করলে জলকামান ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করা হয় © সংগৃহীত

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অবস্থান নেন শিক্ষকেরা। পরে সচিবলায়ে ঢোকার চেষ্টা করলে জলকামান ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার পরে মিছিল নিয়ে সচিবলায়ের অভিমুখে যাত্রা করেন তারা। ২টার দিকে সচিবালয়ের গেটের প্রবেশমুখে ঢোকার চেষ্টা করেন তারা। প্রায় ৩০ মিনিট ধাক্কাধাক্কির পর পুলিশ জলকামানা ও গ্রেনেড নিক্ষেপ করলে বেশ কয়েকজন শিক্ষক আহত হন বলে জানা গেছে।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বলেন, ‘শান্তিপূর্ণ মিছিল নিয়ে সচিবলায়ে যাচ্ছিলাম, আমরা সেখানে যাব এবং আমাদের দাবি নিয়ে কথা বলব। কিন্তু পুলিশ বাধা দিয়েছে। আমাদের সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করেছে, এটা দুঃখজনক। আমাদের কানে মুখে জলকামান নিক্ষেপ করেছে। এটা কেমন দেশ যে শিক্ষকদের ওপর হামলা করা হয়! মৃত্যু হলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

জয়পুরহাট থেকে আসা শিক্ষক আব্দুল খালেক বলেন, আমরা জাতীয়করণ চাই। সরকার দিতে চাইলেও তারা আটকে রাখে। অথচ সরকার ঘোষণা দিয়েছিল আমাদের দাবি মেনে নেবে। কিন্তু সরকার তালবাহানা করছে।

গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950