প্রশ্নেপত্রে পর্ন তারকার বিষয়টি খতিয়ে দেখব: শিক্ষামন্ত্রী

১৯ এপ্রিল ২০১৯, ১২:১৭ PM
তিতুমীর কলেজ থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রী

তিতুমীর কলেজ থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্রে পর্নো তারকার নাম আসার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, বহু ধরণের নাম আসতে পারত। কিন্তু যা এসেছে, তা কাঙ্ক্ষিত নয়, সে বিষয়টি আমরা খতিয়ে দেখব।

শুক্রবার ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে পরীক্ষা শুরুর আগেই সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

প্রসঙ্গত, ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্রে (এমসিকিউ) দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্ন তারকা মিয়া খলিফা ও সানি লিয়নের নাম এসেছে। প্রশ্নপ্রত্রের এমসিকিউ অংশের ৮ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, আম আটির ভেঁপু—কার রচিত? এর উত্তরে চারটি বিকল্পের একটি সানি লিওন বলে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন:নাকফুলের খোঁজে ভর্তি হয়েছিলাম বুয়েটে

২১ নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? এখানে চারটি সম্ভাব্য উত্তরের একটি বলা হয়েছে মিয়া খলিফা। এছাড়া ৪ নম্বর প্রশ্নে উত্তরে বলা হয়েছে, ঢাকার ‘বলধা’ গার্ডেনের পরিবর্তে লেখা হয়েছে ‘বলদা’ গার্ডেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝর। অনেকেই নবম শ্রেণির ওই প্রশ্নপত্র ফেসবুকে শেয়ার করেছেন। অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়েছে।

আরো খবর:পরিবারের বিপরীতে চলে প্রশাসন ক্যাডার গাইবান্ধা কলেজের সোনালী

দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬