সরকারি অনুদান পায়নি তালিকাভুক্ত ৫০ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৬২ ব্যক্তি, করণীয় জানাল মন্ত্রণালয়

৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৫:৪৭ PM
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ © সম্পাদিত

তথ্য ভুলের জন্য ২০২৩-২৪ অর্থবছরে আর্থিক অনুদানের জন্য মনোনীত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী অর্থ পায়নি। তাদের এ অনুদান পাওয়ার জন্য দ্রুত তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। আগামী ৭ আগস্টের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৪৬২ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অনুদান পাননি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১০১, শিক্ষক-কর্মচারী ২৫০ জনের চূড়ান্ত তালিকা গত ১৭ জুন ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে ৮ম শ্রেণির ২ হাজার ৪৫০, ৯ম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ এবং স্নাতক ও তদুর্ধ পর্যায়ে ১ হাজার ২৭৪ জনসহ ৭ হাজার ১০০ জন শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে। ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ হতে ২০ জুলাই প্রেরিত তথ্যানুযায়ী এ বিভাগ কর্তৃক মনোনীত ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বরসহ বিভিন্ন তথ্যগত ভুল থাকার কারণে তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে অনুদানের অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন: দাখিল স্তরে পাঠদানের অনুমতি পেল ১০ বেসরকারি মাদ্রাসা

এ ছাড়া শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে ৬ হাজার ৯৯৯ জন উপকারভোগীর মধ্যে ৪৬২ জনের KYC information আপডেট না থাকার কারণে তাদের আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি। তালিকাভুক্ত যে সব উপকারভোগী (শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে) তাদের আবেদনপত্রে প্রদত্ত নগদ নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, তাদের (নগদ) মোবাইল নম্বর এর KYC information আগামী ৭ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

তালিকাভুক্ত যে সব উপকারভোগী তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, উক্ত প্রতিষ্ঠানসমূহের ব্যাংক হিসাবের শিরোনাম, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংক হিসাবে লেনদেনের সঠিক তথ্য প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরে এবং ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতির প্রতি স্বাক্ষরে আগামী ০৭ আগস্টের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। ইমেইল যোগে ([email protected]) এ বিভাগে তথ্য পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9