শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

২৩ জুলাই ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
সিদ্দিক জুবায়ের

সিদ্দিক জুবায়ের © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।‌

এর আগে, গতকাল শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানী ঢাকার সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে যায়।

বিকেল ৪টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা একপর্যায়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি তারা ভাঙচুর করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। এর কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দেন।

এর মধ্যেই সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। একদিন পর সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত বছরের ২৪ অক্টোবর দুই বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ পেয়েছিলেন সাবেক আমলা সিদ্দিক জোবায়ের।

তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬