শিক্ষা মন্ত্রণালয়ের দুই উপসচিবকে বদলি

১০ জুলাই ২০২৫, ০৭:৪৩ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:৪১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুই উপসচিবকে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া দুই উপসচিব হলেন- মোছা: শাম্মী আক্তার এবং মোছা: রেবেকা সুলতানা। শাম্মী আক্তার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখা এবং রেবেকা সুলতানা মাধ্যমিক-১ শাখায় কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শাম্মী আক্তার অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং রেবেকা সুলতানা নৌপরিবহন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাগণ আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তাঁরা ১৫ জুলাই অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬