শিক্ষা মন্ত্রণালয়ের সভায় বিএড স্কেল নিয়ে যে আলোচনা হলো

০৩ জুলাই ২০২৫, ১২:২২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড সনদ নিয়েও স্কেল পাচ্ছেন শিক্ষকরা। বিষয়টি সমাধানে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ৯২টি বিএড কলেজের বিষয় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মোট ৯২টি বিএড কলেজের মধ্যে ৭৮টি বেসরকারি। এই কলেজগুলো থেকে বিএড সনদ অর্জন করা শিক্ষকদের বিষয়ে করণীয় ঠিক করতে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে কলেজগুলোর শিক্ষারমানসহ অন্যান্য বিষয় যাচাই করা হবে। এরপর একটি প্রতিবেদন তৈরি করা হবে।’

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রতিবেদন তৈরি হওয়ার পর আমরা আবার একটি সভা করবো। ওই সভায় মূলত বিএড স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৯২ কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেবলমাত্র ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা প্রার্থীদের বিএড স্কেল দিচ্ছে। এর ফলে অসংখ্য শিক্ষক বিএড ডিগ্রি অর্জন করেও স্কেলবঞ্চিত হচ্ছেন।

বিএড স্কেলবঞ্চিতদের অভিযোগ, আদালতে রিটের মাধ্যমে ২৩টি কলেজ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএড ডিগ্রি দেওয়ার বৈধতা দেয়। তবে আদালতের রায়ের ভুল ব্যাখ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা ২৩ কলেজের বাইরে বিএড স্কেল দেওয়া যাবে না মর্মে নোটিশ জারি করেন। রিট করা কলেজগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এমন নোটিশের ব্যবস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন তারা।

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬