দুই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে সভা ডেকেছে মন্ত্রণালয়

২৯ জুন ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
কুয়েট ও ববি লোগো

কুয়েট ও ববি লোগো © ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগের লক্ষ্যে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাইসহ সুপারিশ প্রণয়নে সভা ডেকেছে সার্চ কমিটি। আগামী বুধবার (২ জুলাই) এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের শূন্য পদে নিয়োগের নিমিত্ত প্রাপ্ত আবেদনপত্রসমূহ পর্যালোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির প্রথম সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এর সভাপতিত্বে এদিন বিকাল সাড়ে ৩টার দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে (সভাকক্ষ, কক্ষ নং: ১৮১৫, ভবন-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ডঃ মোঃ সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিমকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬