১ লাখ টাকা করে পাচ্ছে ১০১ শিক্ষাপ্রতিষ্ঠান

২৭ জুন ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ অর্থবছরে দেশের দেশের সরকারি-বেসরকারি ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ অনুদান দেবে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিটি স্কুল-কলেজেকে ১ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখা। 

বুধবার (২৫ জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। 

এ ছাড়া বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। 

মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে ক্লিক করুন।

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে
  • ১১ আগস্ট ২০২৬
চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্য, আগামীকাল আকাশে বিরল পূর্ণগ্রা…
  • ১১ আগস্ট ২০২৬
তরুণদের মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে বহুমুখী উদ্যোগ নিচ্ছে …
  • ১১ আগস্ট ২০২৬
ভারতে আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করবেন বাকৃবি…
  • ১১ আগস্ট ২০২৬
বাকৃবিতে মাস্টার্স ও পিএইচডির কার্যক্রমে নতুন ডিজিটাল সেবা …
  • ১১ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে দুই শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১১ আগস্ট ২০২৬