ভারপ্রাপ্ত অধ্যক্ষ আর নয়, তিন মাসের মধ্যে পূর্ণকালীন নিয়োগ

০৫ মার্চ ২০১৯, ০৯:৪৩ PM

© ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত কোনও অধ্যক্ষ দিয়ে আর শিক্ষাপ্রতিষ্ঠান চালানো যাবে না। তিন মাসের মধ্যে সকল প্রতিষ্ঠানে পূর্ণকালীন অধ্যক্ষ নিয়োগের জন্য নির্দেশনা দেয়া হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। মঙ্গলবার বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি হয়েছে।

জারি হওয়া আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। সেখানে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সকল বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানে আগামী তিন মাস সময়ের মধ্যে অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দেয়া হলো।

সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে জারি করা এমপিও নীতিমালার জনবল কাঠামোতে উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের যোগ্যতা এবং বেতন গ্রেড বিষয়ে যে সকল নির্দেশনা রয়েছে তা নিয়ে আপত্তি জানায় শিক্ষক সংগঠনগুলো। সে কারণে ঐ বছরেরই আগস্টে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে স্থগিতাদেশ দেয়া হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ ফেব্রুয়ারি নতুন যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করে আগের স্থগিতাদেশ প্রত্যাহার করে।

সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে সমস্যা হওয়ায় ঢাকা শিক্ষা বোর্ড তাদের অধীনস্থ যে সকল স্কুল এ্যান্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলজে অধ্যক্ষ নেই সেসব প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে। তালিকায় দেখা যায়, ঢাকা বোর্ডের অধীনেই শুধু মাত্র ২০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ নেই। এদিকে রাজধানীতেই এরকম শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭০টি। এছাড়াও দেশব্যাপী অধ্যক্ষ না থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় এক হাজার।

জানা যায়, অধিকাংশ প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষকদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হচ্ছে ভারপ্রাপ্ত শিক্ষকদের। ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে একাডেমিক কার্যক্রমে। এছাড়াও অভিযোগ রয়েছে যে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গভর্নিং বডির সঙ্গে যোগসাজশে ভর্তি, কেনাকাটা থেকে শুরু করে কোচিং বাণিজ্যসহ বিভিন্ন নিয়ম বহির্ভূত কাজ করছেন।

ডাকসু নেতারা বাড়াবাড়ি করছে: ট্রেজারার
  • ০৭ মে ২০২৬
জমকালো আয়োজনে শেষ হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার’
  • ০৭ মে ২০২৬
থ্যালাসেমিয়ার বিস্তার রোধে সচেতনতা ও প্রতিরোধমূলক উদ্যোগ গ্…
  • ০৭ মে ২০২৬
কসোভো রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ০৭ মে ২০২৬
সিনেটের ভেতরে সিন্ডিকেট সভা, বাইরে বিক্ষোভ
  • ০৭ মে ২০২৬
বিএমইউ ভিসির সাথে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ, লিভার ট্রান্স…
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9