মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক প্রয়োজন: শিক্ষামন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৮ PM
বক্তব্যে রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বক্তব্যে রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

শিক্ষার উন্নয়নে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক প্রয়োজন।

রবিবার ঢাকায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন কক্ষে ’বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিকস্ ২০১৮’ চুডান্তকরণের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. দীপু মনি বলেন, শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি ও অগ্রগতি হয়েছে। আমাদের শিক্ষার্থীরা ক্রমান্বয়ে ভাল করছে। শিক্ষা বিষয়ক তথ্য সঠিকভাবে সন্নিবেশ, তথ্যের বিশ্লেষণ এবং সঠিক কাজে লাগানোর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব। নীতিনির্ধারণী পর্যায়ে তথ্যকে কাজে লাগানো সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন নয়, নৈতিকতা, আদর্শসহ পরিপূর্ণ মানুষ হওয়া। আমাদের শিক্ষা ব্যবস্থা, জীবন-যাপন পদ্ধতি নিয়ে হীনমন্যতার কোন কারন নেই। আমাদের শিক্ষা ব্যবস্থারও সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। 

ব্যানবেইস-এর মহাপরিচালক মো. ফসিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এবং করিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর। ‘বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিকস্ ২০১৮’ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন ব্যানবেইসের বিশেষজ্ঞ শেখ মো. আলমগীর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদের স্বপ্নের ‘সেঞ্চুরি’
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে বিকাশ, আবেদন করুন আজই
  • ১৪ আগস্ট ২০২৬