নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ঢাবির সাবেক অধ্যাপক সি আর আবরার, শপথ কাল

০৪ মার্চ ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
অধ্যাপক সি আর আবরার

অধ্যাপক সি আর আবরার © টিডিসি ফটো

নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন শরণার্থী ও শ্রমঅভিবাসন বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, যিনি অধ্যাপক ড. সিআর আবরার নামে পরিচিত। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নতুন নির্বাচনে কমিশন গঠনে সার্চ কমিটিতে রাষ্ট্রপতির মনোনয়নে স্থান পেয়েছিলেন।

আগামীকাল বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এসময় তিনি জানান, অধ্যাপক ড. সি আর আবরার সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।

অধ্যাপক ড. সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক উল্লেখ করে প্রেস সচিব বলেন, কাল (বুধবার) উনি শপথ নেবেন। অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক ড. সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে।

বর্তমান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করে আসছেন।

অধ্যাপক ড. সি আর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে। তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মাতা সোফিয়া সুলতানা। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি। এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

১৯৭৯ সাল থেকে টানা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা সমন্বয়ক। 

৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
close