প্রথম নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন দীপু মনি

০৬ জানুয়ারি ২০১৯, ০৭:১২ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ছবি

স্বাধীনতার ৪৭ বছর পর একজন নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন ডা. দীপু মনি। রবিবার মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম নতুন সরকারের নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান। ৪৬ সদস্যের এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী থাকছেন।

এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি। যিনি বাংলাদেশের ইতিহাসে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রথম নারী। এর আগে নবম সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দেশে তিনিই প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত মোট ৩৩ জন এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে পূর্ণ শিক্ষামন্ত্রী ছিলেন ২০জন। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের ছয়জন উপদেষ্টাও ছিলেন এই মন্ত্রণালয়ের দায়িত্বে। বাকিরা প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা থাকাকালে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬