উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে শতভাগ পদোন্নতির দাবি

২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা

জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা © টিডিসি ফটো

উপসচিব পদে পদোন্নতিতে শতভাগ প্রশাসন ক্যাডার দাবি করেছেন এই ক্যাডারের কর্মকর্তারা। রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমানের কাছে এ দাবি জানান তারা।

এর আগে সকাল ১০টার পর থেকেই সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। পরে দুপুর ১টার দিকে কয়েক শ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানের কাছে তাদের দাবি নিয়ে বৈঠক করেন।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে জনপ্রশাসন সচিব বলেন, ‘সংস্কার এখনো চলমান আছে। কয়েকটি মৌলিক বিষয় নিয়ে দাবি জানিয়েছেন ক্যাডাররা। দূরত্ব কমিয়ে এনে সমাধানের চেষ্টা করা হবে।’

গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

পরে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, ‘যে কথাগুলো বলা হচ্ছে অথবা এগুলো এখনো আকারই নেয়নি, আগে আকার নিবে। আকার নেওয়ার আগে আমরা উনাদের সঙ্গে বসে ক্লোডোর আলোচনা করব।’

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬