শিক্ষা ক্যাডারে অধ্যাপক পদোন্নতি পেলেন ২৮ শিক্ষক

১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ২৮ জন সহযোগী অধ্যাপক। বুধবার (১১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব (সরকারি কলেজ-২) মো. মাহাবুর আলম।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ইনসিটু হিসেবে পদায়িত বলে গণ্য হবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত কর্মস্থল থেকে বেতন গ্রহণ করবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কেউ লিয়েনে বা শিক্ষাছুটিতে থাকলে তাঁরা লিয়েন বা ছুটি শেষে যোগদান সাপেক্ষে পদোন্নতি আদেশ জারি করা হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পরবর্তী সময়ে কারো পদোন্নতি বারিত করার মতো কোনো বিষয় উত্থাপিত হলে তাঁর পদোন্নতিবিষয়ক আদেশ বাতিল করা হবে।

এই আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না। এই কর্মকর্তাদের আবশ্যিকভাবে তাঁদের পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির ১ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩ জন, গার্হস্থ্য অর্থনীতির ১ জন, গণিতের ২ জন, দর্শনের ৪, ব্যবস্থাপনার ২, ভূগোলের ১ জন,মাকের্টিংয়ের ২ জন, রসায়নের ১ জন, হিসাব বিজ্ঞানের ১ জন, রাষ্ট্রবিজ্ঞানের ২ জন, সমাজকল্যাণের ১ জন ও আরবির ৩ জন। এছাড়া টিচার্স ট্রেইনিং কলেজ টিটিসির (ইসলামী আদর্শ) ১ জন রয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের তালিকা দেখুন এখানে। 

ট্যাগ: অধ্যাপক
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬