সাবেক শিক্ষাসচিব সোলেমান খানকে বাধ্যতামূলক অবসরে

১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
সাবেক শিক্ষাসচিব সোলেমান খান

সাবেক শিক্ষাসচিব সোলেমান খান © সংগৃহীত

শেখ হাসিনা সরকারের শেষ সময়ের সাবেক শিক্ষাসচিব সোলেমান খানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোলেমান খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। তাই 'সরকারি চাকরি আইন, ২০১৮' এর ৪৫ ধারার ক্ষমতাবলে সরকার তাকে অবসর দিয়েছে।

আরও বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সোলেমান খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ: অবসর
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬