৯ দাবিতে সচিবালয়ে সমাবেশের ডাক

২৮ নভেম্বর ২০২৪, ০১:০৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
সচিবালয়

সচিবালয় © সংগৃহীত

সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। নয় দফা দাবিতে আগামী ৪ ডিসেম্বর (বুধবার) সচিবালয়ে এ সমাবেশ করা হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘দুর্ব্যবহারের’ অভিযোগ এনে অর্থ বিভাগের এক যুগ্মসচিবের অপসারণসহ নানা দাবিতে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ করছেন সেখানে কর্মরত কর্মচারীরা। সচিবালয়ে পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে মহাসমাবেশের ঘোষণা দেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

দাবি বাস্তবায়নের জন্য আগামী বুধবার ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ঘোষণা দেন বাদিউল কবীর। তিনি বলেন, দাবি আদায়ে আমরা মাঠে আছি। গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি।

এসময় দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগ এনে একজন যুগ্মসচিবের অপসারণের দাবিও জানান তিনি।

দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার ফিডার পদধারীদের প্রাপ্যতানুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পদ সংরক্ষণ ২. পদনাম পরিবর্তন, নতুন পে-কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘভাতা, ১০০ ভাগ পেনশন ও ৪০০ ভাগ গ্র্যাচুইটি সুবিধা প্রদান

৩. বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড প্রবর্তন

৪. সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদনাম পরিবর্তন করে যৌক্তিক নাম প্রদান

৫. বিগত সরকারের আমলে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত, বরখাস্ত ও অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের ন্যায় পাওনা ফেরত ইত্যাদি।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬