প্রথমবারের মতো সচিবালয়ে ড. মুহাম্মদ ইউনূস 

২০ নভেম্বর ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আজ একটি বৈঠকে অংশ নিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ের প্রবেশ করেন।

প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

জানা গেছে, সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন ড. ইউনূস। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সচিবালয় সূত্র জানিয়েছে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন, কক্ষটিকে মন্ত্রিসভার জন্য প্রস্তুত করা হলেও দীর্ঘদিন ধরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় না। বছরে দু-একবার সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এবার প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষ্যে ধুয়েমুছে সবকিছু পরিষ্কার করা হয়েছে।

আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। কর্মকর্তারা দর্শনার্থীদের জন্য যে পাস দিতে পারেন সেটা বন্ধ রাখা হয়েছে। তবে প্রধান উপদেষ্টা সচিবালয় ছেড়ে যাওয়ার পর কর্মকর্তাদের পাস দেওয়া আবারও শুরু হতে পারে।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬