পিএসসিতে আরও ৫ নতুন সদস্য নিয়োগ

৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © লোগো

বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন করে আরও পাঁচ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে, পিএসসি চেয়ারম্যান নিয়োগের পাশাপাশি আরও চার সদস্যকে নিয়োগ দিয়েছিল রাষ্ট্রপতি।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া সদস্যরা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, জহিরুল ইসলাম ভূইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস এবং ড. এম সোহেল রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্ব নেয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।
 
এর আগে, গত ১০ অক্টোবর পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং ৪ সদস্যকে পিএসসির নতুন কমিশনের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে ১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬
বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
  • ২৩ জুন ২০২৬
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬