‘শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না’

২৫ আগস্ট ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ © ফাইল ছবি

শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারো বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ রবিবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে।

উপদেষ্টা আরো বলেন, ‘সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয়। তাদের বল পূর্বক পদত্যাগের সুযোগ নেই। একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান।

একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয়, সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। তিনি শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট যোসেফের একাদশ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দেশে আরও একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ডাকসু এজিএস মহিউদ্দিন খান
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে থাকছে যেসব ক্ষমতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now