এ যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে: শিক্ষামন্ত্রী

১৫ জুলাই ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

এ যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ সোমবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি একথা বলেছেন। রাজাকার আগেও ছিল, এর ধারাবাহিকতায় এখনো আছে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী লিখেছেন, শান্তিপূর্ণভাবে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে অনেকেই পক্ষে-বিপক্ষে আলোচনা করেছে, আন্দোলন করেছে। এটি অবশ্যই নাগরিক অধিকার। এ ব্যপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, ‘তুমি কে, আমি কে রাজাকার! রাজাকার!’ স্লোগান দিয়েছে, এরা সবাই এই যুগের রাজাকার।’

এরা রাষ্ট্র মানে না, আদালত মানে না, ইতিহাস মানে না, সর্বোপরি এ দেশকেই মানে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই যুগের রাজাকারেরা একটু সক্রিয় বেশি। কারণ কিছু একটা মন্তব্য লিখে, একটা স্ট্যাটাস দেয়ার ভার্চুয়াল রাজাকারি করা অনেক সহজ।

আরো পড়ুন: বাংলাদেশের রাজপথে আর কোনও রাজাকার থাকবে না: সাদ্দাম

তিনি বলেন, রাজাকার আগেও ছিল এবং এর ধারাবাহিকতায় এখনো আছে! ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে প্রায় ২০% শতাংশ ভোট পরেছিলল নেজামি ইসলামি, মুসলিম লীগ ইত্যাদি মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ তথা বাংলাদেশের বিরুদ্ধে। এই ২০% এর অর্ধেক ১০% ধরে আজকের ১৬ কোটি মানুষের সাথে মেলালে আসবে ১.৬ কোটি। এর মধ্যে ০.৬ কোটিও যদি সারাদিন নিজের রাজাকারির অরাজকতা প্রকাশ করে, বাকি জনগোষ্ঠীর তুলনায় এরা নগন্যই থাকবে! 

এদের আওয়াজে বিভ্রান্ত হলে চলবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে! ঘৃণা, ধিক্কার, আর ক্রোধ এদের প্রতি! রাজাকারের দল তোরা, এই মুহুর্তে বাংলাদেশ ছাড়!

 

হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে উধাও শিক্ষিকা! স্কুল পরিদর্শনে গ…
  • ০৪ মে ২০২৬
কাল এনসিপিতে যোগ দিচ্ছে ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য
  • ০৪ মে ২০২৬
ভাইরাল জ্বরের পর বাচ্চাদের র‍্যাশ, কী করবেন
  • ০৪ মে ২০২৬
ঢাবি শিক্ষার্থীর মাস্টার্স ভর্তিতে এগিয়ে এলেন ছাত্রদল নেতা …
  • ০৪ মে ২০২৬
‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ০৪ মে ২০২৬
বাস্তবায়নের পথে পে-স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছ…
  • ০৪ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9