অবসরের ৬ মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতা দেওয়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

২৬ জুন ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
 সংসদে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

সংসদে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো

অবসরের ৬ মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরভাতা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ বুধবার (২৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য মোসা. তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা পাওয়ার ক্ষেত্রে দেরি হওয়ার সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে ৩০১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তাই এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সব শিক্ষকদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসরভাতা দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: কারও মৃত্যু, চিকিৎসার অভাবে ধুঁকছেন কেউ— ঝুলে আছে ২৭ হাজার শিক্ষকের পেনশনের টাকা

স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮ হাজার ৯৬৮টি। এর মধ্যে ৫ হাজার ১৮৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে ৮ হাজার ৩১৪টি, মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসার সংখ্যা ১৬ হাজার ১৭৯টি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা ৬ হাজার ৮৮৯টি, দাখিল ও আলিম মাদ্রাসার সংখ্যা ৯ হাজার ২৯০টি, এমপিওভুক্ত দাখিল মাদ্রাসা ৮ হাজার ২২৯টি, এমপিওভুক্ত আলিম মাদ্রাসা ৮৫টি।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬