নতুন বিশ্ববিদ্যালয়ে শুরুতেই স্নাতক ডিগ্রি দেওয়া জরুরি নয়: শিক্ষামন্ত্রী

২৩ জুন ২০২৪, ১১:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন বিশ্ববিদ্যালয়গুলোর শুরুতেই বিশাল অবকাঠামো ও বিষয় খুলে স্নাতক ডিগ্রি দেওয়া শুরু করা জরুরি নয়। রবিবার (২৩ জুন) ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দেশের ৪৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জেলার কলেজগুলোর মানোন্নয়নে নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে সংশ্লিষ্ট জেলায় কলেজগুলোর শিক্ষার মান নিশ্চিতে কাজ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উচ্চশিক্ষা যাতে মানহীন গতানুগতিক শিক্ষায় পরিণত না হয়, সে জন্য গবেষণালব্ধ প্রকাশনার একটি দেশীয় ও অভ্যন্তরীণ একাডেমিক ইকোসিস্টেম তৈরি করার প্রতি গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণায় যে অর্থ দিয়েছেন, সে কারণে বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় প্রয়োজনে অবদান রাখছে। পাশাপাশি সব গবেষণার প্রতিবেদন যাতে প্রকাশিত হয় এবং একই গবেষণা নানা জায়গায় ‘ডুপ্লিকেশন’ না হয়, সে জন্য একটি কেন্দ্রীয় জার্নাল করতে ইউজিসিকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক লিডার হিসেবে আখ্যায়িত করেন শিক্ষামন্ত্রী। উচ্চশিক্ষার ধাপ সমাপ্তি শেষে শিক্ষার্থীরা যাতে দেশে ও বিদেশে কর্মোপযোগী হয়ে গড়ে ওঠেন, সে ব্যবস্থা করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গিয়াস উদ্দীন মিয়া, ইউজিসির সদস্য অধ্যাপক হাসিনা খান, অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক মো. জাকির হোসেন ও সচিব ফেরদৌস জামান।

 
বিসিবির বোর্ড সভায় ৪ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
  • ০৪ মে ২০২৬
‘আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম’ 
  • ০৪ মে ২০২৬
‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’
  • ০৪ মে ২০২৬
ভুয়া কাগজপত্র ও জাল সনদে চাকরি, ৫ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে…
  • ০৪ মে ২০২৬
ইয়াবাসহ গ্রেফতারের পর পদ হারালেন ছাত্রদল নেতা
  • ০৪ মে ২০২৬
‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ে বিব্রত বিসিসিআই
  • ০৪ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9