শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরছে শনিবারের ছুটি, চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের

২০ জুন ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিনের বদলে একদিন করা হয়েছিল। তবে আবারও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শিখন পদ্ধতিতে ঘাটতি পূরণে শুক্রবার বন্ধ রেখে শনিবার স্কুল-কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়।
 
এদিকে একই সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিসহ আগামী ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু তা কমিয়ে আগামী ২৬ জুন খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। অর্থাৎ ২৫ জুন পর্যন্ত স্কুল-কলেজ ছুটি থাকছে।

এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 
শিক্ষাপঞ্জি অনুসারে, এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত।

ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে।

জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬