বর্তমান সরকার ক্রীড়াঙ্গনকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়েছে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০ জুন ২০২৪, ০৮:৩৭ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
বেগম শামসুন নাহার

বেগম শামসুন নাহার © ফাইল ফটো

শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারই ক্রীড়াঙ্গনকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরতে সক্ষম হয়েছে। ক্রিকেটাঙ্গনে বাংলাদেশের বর্তমান অবস্থান এর উৎকৃষ্ট উদাহরণ।

মঙ্গলবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা কদমতলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিনোদনের উত্তম মাধ্যম খেলাধুলা জীবনে আনন্দমুখর পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক। সুস্বাস্থ্যের জন্যও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কারণ, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে চাঙ্গা রাখে। তাই লেখাপড়া পাশাপাশি খেলাধুলার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি।

জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬