শিক্ষা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে ইউএনডিপি

১৩ জুন ২০২৪, ০৮:৪৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠকে

শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠকে © সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।

বুধবার (১২ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মি. স্টেফান লিলার মাঝে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকে তারা উভয়ই ইউএনডিপি শিক্ষা প্রশাসনের গতিশীলতা ও পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) মাধ্যমে চলমান কার্যক্রমসমূহ আরো বেগবান করতেও কাজ করবে বলে আলোচনা করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ইউএনডিপির এ্যাসিসট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সর্দার এম আসাদুজ্জামান এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি এর স্ট্রাটেজিক কমিউনিকেশনস এন্ড আউটরিচ অফিসার কিরতিজাই পেহরি।

মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬