মাউশির পরিচালক অধ্যাপক শাহেদুল কবিরকে বিজ্ঞান কলেজে বদলি

০৬ জুন ২০২৪, ১১:৩৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী

অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীকে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থল হিসেবে তিনি সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। আগামী ১০ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।

একই প্রজ্ঞাপনে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও গণিত বিভাগের অধ্যাপক এ বি এম রেজাউল করিমকে মাউশির কলেজ ও প্রশাসন শাখায় বদলি করা হয়েছে। তাকেও আগামী ১০ জুনের তাকেও নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬