বাংলাদেশে ১৬ লাখ প্রতিবন্ধী শনাক্ত

০৭ অক্টোবর ২০১৮, ০৮:৫৩ PM

© সংগৃহীত

বাংলাদেশ সরকার ১৫ লাখ ৯৩ হাজার ৭০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করেছে। রোববার সরকারের পক্ষ থেকে সচিবালয়ে প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের তৃতীয় সভায় এই তথ্য তুলে ধরা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে ‘অ্যাডভোকেসি গ্রুপ অন ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট’ এর ফোকাল পয়েন্ট সায়মা হোসেন পুতুল এই সভায় উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দিতে প্রশিক্ষক ও প্রশিক্ষণের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সায়মা হোসেন পুতুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৯৩ হাজার ৭০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আর ঘূর্ণিঝড়প্রবণ ১৯টি জেলায় ৪ লাখ ৩৩ হাজার প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন শেষ হয়েছে এবং এ কার্যক্রম চলমান আছে। এ পর্যন্ত ১৯ হাজার জন রোহিঙ্গা নারী ও শিশুকে মনো-সামাজিক কাউন্সিলিং দেয়া হয়েছে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের লিঙ্গ, বয়স, পেশা ও শ্রেণিভিত্তিক উপাত্ত সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়  বিজ্ঞপ্তিতে।

যেকারণে জিদানকে ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন রোনাল্ডো…
  • ২৯ জুন ২০২৬
জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবা আনলেন নতুন বউ
  • ২৯ জুন ২০২৬
মরক্কো ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন নেদারল্যান্ডসের তারকা …
  • ২৯ জুন ২০২৬
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
  • ২৯ জুন ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ২৯ জুন ২০২৬
তিন কারণে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ২৯ জুন ২০২৬