বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২ মে) সারা দেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের পর সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু বিষয়টি আদালতের আদেশ, এই মুহূর্তে মন্তব্য করবো না। আমরা এখন পর্যন্ত দাপ্তরিকভাবে, সুনির্দিষ্টভাবে অবগত নই। আগে আদেশটা দেখি।

তিনি আরও বলেন, শুধু ঢাকার প্রভাবশালী অভিভাবকদের দাবীর মুখে প্রতিষ্ঠান বন্ধ রাখা ঠিক হবে না।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়ে তিনি বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হবে? সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব তা পালন করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬