শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বন্ধ থাকছে অ্যাসেম্বলি

২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বন্ধ থাকছে অ্যাসেম্বলি

শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বন্ধ থাকছে অ্যাসেম্বলি © ফাইল ছবি

আগামী রোববার থেকেই খুলছে স্কুল-কলেজ। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বন্ধ থাকবে অ্যাসেম্বলি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে শ্রেণিকক্ষের বাহিরে পরিচালিত এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় এমন কার্যক্রম সীমিত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিল ২০২৪ খ্রি: তারিখ রোজ রবিবার হতে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাহিরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সকল কার্যক্রম সীমিত থাকবে।

তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পুরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

এর আগে, গত ২০ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

‘নেইমার ৯০ মিনিট খেলতে পারে, আমিও ৯০ মিনিট মাঠে থাকতে পারি’
  • ২৪ জুন ২০২৬
ঋণের জালে অর্থনীতি: খেলাপি ঋণ , ডিস্ট্রেসড লোন ও দেউলিয়াত্ব…
  • ২৪ জুন ২০২৬
পানামাকে বিদায় করে স্বপ্ন বাঁচাল ক্রোয়েশিয়া
  • ২৪ জুন ২০২৬
ঈশ্বরগঞ্জে পুকুরপাড়ের গাইড ওয়াল অপসারণের অভিযোগ, এক মাসেও প…
  • ২৪ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
  • ২৪ জুন ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেল যেসব দল
  • ২৪ জুন ২০২৬