শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে সভা ডেকেছে কমিটি

২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

শিক্ষকদের এমপিওভুক্ত করতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। বাদ পড়া ডিগ্রি (পাস) কলেজের তৃতীয় শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) ফের সভা ডেকেছে এ সংক্রান্ত গঠিত কমিটি। 

বুধবার (২৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম সভাপতিত্ব করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস কক্ষে এ সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ডিগ্রি ৩য় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য সভায় উপস্থাপন করা হবে বলেও জানানো হয়।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো ২০১৬ থেকে এ পর্যন্ত বেসরকারি কলেজে স্নাতক (পাস) পর্যায়ে এনটিআরসিএ’র নিয়োগ করা তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ৩০ এপ্রিল (মঙ্গলবার) দুপুর আড়াইটায় সভা অনুষ্ঠিত হবে।

 
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে পেছাল নোবিপ্রবি
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএস গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর…
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬