স্কুলের ফান্ডে থাকা অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমার নির্দেশ

১৮ এপ্রিল ২০২৪, ১১:৩৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
স্থায়ী কমিটির সভা

স্থায়ী কমিটির সভা © সংগৃহীত

স্কুল-কলেজের ফান্ডে জমা থাকা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম নাহিদ। বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, মো. মোতাহার হোসেন, আ ফ ম বাহাউদ্দিন, মো. আবদুল মজিদ, আহমদ হোসেন, মো. বিপ্লব হাসান এবং মো. আজিজুল ইসলাম অংশগ্রহণ করেন। 

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেয়ে ভোগান্তি রোধে কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। একই সাথে কল্যাণ ট্রাস্টের অর্থ প্রাপ্তির আবেদন দ্রুত নিষ্পত্তির স্থায়ী সমাধান করতে বলা হয়েছে।

এর আগে, গত ১৩ মার্চ দ্বাদশ জাতীয় সংসদে গঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত সমূহ দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬